সংবর্ধনায় আসা বিএনপি নেতাকর্মীরা কী বলেছেন?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক অগণিত মানুষের উপস্থিতিতে পরিণত হয় জনসমুদ্রে। কনকনে শীত আর দূরের যাত্রার ক্লান্তি উপেক্ষা করে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকেই জড়ো হন সেখানে। কেউ বাসে, কেউবা ট্রাকযোগে সংবর্ধনা স্থলে আসেন প্রিয় নেতাকে বরণ করে নিতে।
