সাংবাদিকদের জীবনের নিরাপত্তাই বড় হয়ে উঠেছে: মাহফুজ আনাম
দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা পরিকল্পিত ও গণতন্ত্রের জন্য হুমকি। হামলার মাধ্যমে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ২২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে 'মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ' শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় এসব কথা উঠে এসেছে। এ সময় সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও ওঠে নানা প্রশ্ন।
