তেলবাহী ট্যাংকার জব্দের মাধ্যমে কী করতে চায় যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছে। ২০ ডিসেম্বর ভোরে মার্কিন কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ট্যাংকারটি আটক করা হয়। মাত্র ১০ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এর আগে ১০ ডিসেম্বর প্রথম জাহাজটি জব্দ করা হয়েছিল।
