রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে লংমার্চ
রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় অভিমুখে 'ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ' এর পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। ১৮ ডিসেম্বর দুপুর পৌনে ১টার দিকে সহকারী হাইকমিশন কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে পদযাত্রাকারীদের আটকে দেয় পুলিশ। একপর্যায়ে জুলাই ৩৬ মঞ্চের সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
