সাভার স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উদযাপনে লাখো মানুষের ঢল নামে। বিজয় দিবস উদযাপন এবং জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধদের পদচারনায় মুখরিত হয়ে উঠে পুরো স্মৃতিসৌধ এলাকা।
