যুক্তরাষ্ট্রের পর মেক্সিকো; ভারতের রপ্তানি খাতে কি ধস নামছে?
মার্কিন শুল্কে বেসামাল নয়াদিল্লীকে এবার চেপে ধরেছে মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে মেক্সিকো। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের এমন ঘোষণায় বেকায়দায় নরেন্দ্র মোদি সরকার।
