নির্বাচনের ডামাডোল: ব্যবসায়ীদের শঙ্কা কী নিয়ে?
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? বুধবার পর্যন্তও এমন কানাঘুষা শোনা গেছে রাজনৈতিক অঙ্গনে। সেই শঙ্কা এবার অনেকটাই দূর করে দিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন।
