যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নির্বাচন কি সম্ভব?
রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর থেকে ইউক্রেনে জারি হওয়া সামরিক আইন বহাল আছে এখনও। তারপরও নির্বাচনের জন্য প্রস্তুত ভলোদিমির জেলেনস্কির ইউক্রেন। অবশ্য এ জন্য রয়েছে শর্ত। আর তা হলো- নিরাপত্তা প্রশ্নে পেতে হবে গ্যারান্টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এসব জানান ভলোদিমির জেলেনস্কি।
