খালেদা জিয়ার আরোগ্যে প্রার্থনা করবেন শেখ হাসিনা?
কয়েক বছর আগেও শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছিল, মানবিক দিক বিবেচনা করে সাজা স্থগিত করে বাড়ি থাকার সুযোগ দিয়েছি। বেশি বাড়াবাড়ি করলে, ফের পাঠিয়ে দেব জেলে। তখন দুর্নীতির মামলায় সাজা খাটছিলেন বিএনপি চেয়ারপারসন। ২০২৪ সালের অক্টোবরের পর পাল্টে গেছে পরিস্থিতি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে চলে যান টানা তিন দফায় বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা।
