মার্কিন তরুণীদের দেশ ছাড়ার হিড়িক কেন?
আলো ঝলমলে স্বপ্নের এক দেশ যুক্তরাষ্ট্র। যেখানে স্থায়ী বসবাস কিংবা উন্নত জীবনের আশায় দেশটিতে যেতে মুখিয়ে থাকে গোটা বিশ্বের মানুষ। কিন্তু সম্প্রতি মার্কিন জনমত জরিপ কোম্পানি গ্যালাপ বলছে উল্টো কথা। তাদের জরিপ অনুযায়ী, দেশ ছাড়ার হিড়িক পড়েছে যুক্তরাষ্ট্রে।
