হঠাৎ কেন চীনের কাছে চিপ বিক্রির সবুজ সংকেত দিলেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নতমানের এআই চিপ চীনে বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এর ফলে এনভিডিয়া তার H200 জেনারেশনের চিপ চীনের "অনুমোদিত গ্রাহকদের" কাছে বিক্রি করতে পারবে।
