ওয়াশিংটনের নতুন কৌশল কি মস্কোর জন্য কূটনৈতিক জয়?
যুক্তরাষ্ট্রের নবগৃহীত জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে প্রকাশ্যে সন্তোষ জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রকাশিত ৩৩ পৃষ্ঠার এ কৌশলগত নথিতে ইউক্রেন যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র–রাশিয়ার মধ্যে কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধারের আহ্বান রয়েছে। মস্কো বলছে, এই নতুন দৃষ্টিভঙ্গি তাদের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে "চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ।
