ভোটের মাঠে বিএনপি-জামায়াতের বাকযুদ্ধের প্রভাব কী?
নির্বাচনকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে এখন বিএনপি-জামাত। দিন দিন তা আরো প্রবল হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ করে আসছে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। সমালোচনা করছেন ২০০১ থেকে ২০০৬ সালের জোট সরকারের দুর্নীতি নিয়েও। তবে এবার প্রথমবারের মতো দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের বিরুদ্ধ্বে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমালোচনা করেছেন ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকার।
