ইইউ-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব কি চরমে?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ ও শুল্ক ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। সেই দূরত্ব এবার আরও স্পষ্ট হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-কে বড় অঙ্কের জরিমানা করার পর। সব মিলে ইইউ-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব পৌঁছেছে চরমে।
