এনসিপিসহ কারা আছে ‘গণতান্ত্রিক সংস্কার জোটে’?
এনসিপির সঙ্গে তিন দলের রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জোটের নাম দেওয়া হয়েছে 'গণতান্ত্রিক সংস্কার জোট'। জোটের অন্য দুটি দল আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
