পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা তুঙ্গে
চলতি সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ৫ ডিসেম্বর গভীর রাতে দেশ দুটি এই সংঘাতময় পরিস্থিতিতে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে দুই দেশের সরকারি কর্মকর্তারা।
