পাকিস্তানে কি ‘সাংবিধানিক অভ্যুত্থান’ হলো?
১৯৭৩ সালে পাকিস্তানের সংবিধান লেখার পর থেকেই, বার বার নানা ঘাত-প্রতিঘাতের মুখে পড়েছে। সামরিক হস্তক্ষেপ, রাজনৈতিক অস্থিরতা এবং বহু সংশোধনীর কারণে দুর্বল হয়ে পড়েছিল দেশটির সংবিধান। তবে গত ১৫ বছরে তুলনামূলকভাবে রাজনীতিতে সামরিক শক্তির প্রভাব কমেছে বলেই আশা করা হয়েছিল। কিন্তু সেই আশায়ও এবার গুড়েবালি, সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে আবারও পাকিস্তানের রাজাধিরাজ বনে গেলেন সেনাপ্রধান আসিম মুনির। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই, আসিম মুনির কি পাকিস্তানে সাংবিধানিক অভ্যুত্থান ঘটালেন? গণতন্ত্রের ওপর এর কী প্রভাব পড়বে? আসিম মুনিরের ক্ষমতা কতদিন টিকবে?
