যুক্তরাষ্ট্রে ১৯ দেশের গ্রিন কার্ড–নাগরিকত্ব প্রক্রিয়া স্থগিত
বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্বসহ সব ধরনের অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় ২ ডিসেম্বর এই সিদ্ধান্তের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষার কথা বিবেচনায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।
