ইমরান খানকে নিয়ে কেন এত লুকোচুরি?
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে যখন ক্রমশ জোরাল হচ্ছে মৃত্যুর গুঞ্জন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর নেতাকর্মীরা রাস্তায় নেমেছে দলীয় প্রধানের দেখা পেতে। তখন একরকম বাধ্য হয়েই প্রায় এক মাস পর খানের সঙ্গে তার বোন চিকিৎসক উজমা খানমকে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এতেই উবে গেছে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মৃত্যুর গুঞ্জন।
