যুক্তরাষ্ট্র–ইউক্রেনের আলোচনায় শান্তি চুক্তির সম্ভাবনা কতটুকু?
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এমন সময় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানিয়েছে, ফ্লোরিডায় অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৈঠকে দু' দেশের শীর্ষ কর্মকর্তারা ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা, পুনর্গঠন পরিকল্পনা এবং যুদ্ধের অবসানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন।ওয়াশিংটন মস্কোতে বিশেষ দূত পাঠানোর বিষয়টি বিবেচনা করছে, অন্যদিকে কিয়েভ এই আলোচনাকে "গঠনমূলক'' বলে উল্লেখ করেছে। ফলে সম্ভাব্য শান্তিচুক্তির আশা আগের তুলনায় আরও জোরালো হয়ে উঠেছে।তবে আলোচনায় যুক্ত উভয় পক্ষ সতর্ক করে দিয়ে জানায়, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে এখনো অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।
