কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন: গোলাম পরওয়ার
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আট-দলীয় জোটের প্রথম বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের ঘোষিত নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে প্রশ্ন তুলেছেন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনকে তিনি 'নতুন সংকট' হিসেবে দেখছেন। সমাবেশে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
