অরুণাচল প্রদেশ নিয়ে আবার কেন চীন-ভারত মুখোমুখি?
পুরোনো দ্বন্দ্ব ভুলে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল ভারত ও চীন। কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্ক ছিল তুলনামূলক শান্ত। কিন্তু হঠাৎ করেই দিল্লি ও বেইজিং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবারের কারণ, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের এক নারীকে চীনের বিমান বন্দরে হয়রানির অভিযোগ।
