ইউরোপের ডিজিটাল আইন শিথিল করতে চাপ বাড়াল ওয়াশিংটন
বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নীতি শিথিল করতে ইউরোপের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, ''ইউরোপ যদি তাদের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমাতে চায়, তাহলে প্রথমে বড় প্রযুক্তি কোম্পানির জন্য করা নিয়মগুলো পুনর্বিবেচনা করতে হবে।''
