সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ীদের পাচার করা অর্থ কি স্থানীয়ভাবে আদায় সম্ভব?
অভিযোগ আছে, হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হয়েছে লাখো কোটি টাকা। এরমধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার সন্ধান পেয়েছে এনবিআর। এই অর্থ সাবেক মন্ত্রী, এমপি এবং ব্যবসায়ীদের। তাদের স্থানীয় উৎস থেকে পাচার হওয়া অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু করেছে এনবিআর। তবে এভাবে অর্থ উদ্ধারে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের বিশ্লেষণটি পুরো দেখার আমন্ত্রণ।
