নরসিংদীতে একের পর এক ভূমিকম্পের উৎপত্তি; একাধিক স্থাপনায় ফাটল
সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হয় ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের। মুহূর্তেই কম্পিত হয় গোটা জেলা। কেপে উঠে সারাদেশ। ভয়াবহ কম্পনে বিভিন্ন অফিস-বাসা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে শতাধিক নারী-পুরুষ ও শিশু। বাবা-ছেলেসহ এই জেলায় নিহত হয়েছে পাঁচজন। সারাদেশে এই সংখ্যা অন্তত ১০।
