নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলা: তিন শতাধিক শিক্ষার্থী অপহরণ
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি ক্যাথলিক আবাসিক স্কুল থেকে ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠী। বিবিসি ও সিএনএনের তথ্য বলছে, শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় স্কুলে হানা দিয়ে হোস্টেল থেকে শিক্ষার্থীদের অপহরণ করেছে স্থানীয়ভাবে 'ডাকাত' নামে পরিচিত অস্ত্রধারীরা।
