জার্মান সরকারের পরিকল্পনায় অর্থনীতিতে গতি আসবে নাকি চাপ বাড়বে?
বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা করছে জার্মানি। কিন্তু বেবি বুমার প্রজন্ম অবসরে যাচ্ছেন; আর অনেকেই এখন খণ্ডকালীন কাজেই সীমাবদ্ধ। এই বাস্তবতায়, একটি সরকারি ছুটি বাতিলের পক্ষে মত দিয়েছেন দেশটির অর্থনীতিবিদদের একাংশ। তবে প্রস্তাবটি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ কেউ মনে করছেন, এতে অর্থনৈতিক গতি ফিরে আসবে। আবার ব্যক্তিগত ও অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় আছেন অনেকেই।
