নরসিংদীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম চাষ
বিভিন্ন গবেষণায় দেখা গেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হৃদযন্ত্রের সুস্থতা, ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হাড়ের শক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে মাশরুম। এছাড়া, মাশরুমে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মারাত্মক রোগ যেমন ক্যানসার, স্ট্রোক ও স্নায়ুজনিত রোগ থেকে রক্ষা করে। হজমের সমস্যা কমায় ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। এতসব স্বাস্থ্য উপকারিতার কারণে মাশরুমের চাহিদাও প্রচুর।
