নারী-পুরুষ পাশাপাশি কেন বসে?
ক্লাস এইটে পড়ার সময়ই তার লেখক হওয়ার বাসনা। সেই ইচ্ছে পূরণে পিরোজপুর থেকে ঢাকায় এসে নামতে হয় কঠিন জীবন সংগ্রামে। এমন কি করতে হয় পিয়নের কাজও। তবে শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়। প্রথম বই প্রকাশিত হয় ১৯৯৬ সালে। আমরা বলছি, কথাসাহিত্যিক মনি হায়দারের কথা। ইতিহাস নির্ভর ফাগুনের অগ্নিকন্যা তার দর্শক নন্দিত উপন্যাস। এছাড়াও রয়েছে মোকাম সদরঘাটসহ আরও কয়েকটি বই। তবে তার লেখায় রয়েছে নারী বন্দনা। অন্যদিকে, কিশোরদের জন্য মনি হায়দার সুষ্টি করেছেন, পাতলা দা চরিত্র। সম্প্রতি তিনি এসেছিলেন বেঙল বুকস প্রেজেন্টস টিবিএস লিট টকে। কথা বলেছেন তার সাহিত্য কর্ম নিয়ে। বিস্তারিত দেখুন ভিডিও তে।
