ইউক্রেনে শান্তি আনতে যুক্তরাষ্ট্রের নয়া প্রস্তাবে কী আছে?
বিশ্বজুড়ে নিজেকে 'শান্তির দূত' হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবিও তুলেছিলেন তিনি। এক-দুবার নয়, ১০ বারের বেশি তিনি এই দাবি তুলেছেন। তবে নোবেল কমিটি তো আর যার তার হতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার তুলে দিতে পারে না, ফলে নোবেল এখনো অধরাই আছে ট্রাম্পের।
