যুক্তরাষ্ট্র-সৌদি আরবের বৈঠকে যেসব চুক্তি হলো
হোয়াইট হাউসে পৌঁছানোর পর সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের অভ্যর্থনায় কোনো কমতি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানানো হয়েছে লাল গালিচা বিছিয়ে। সামরিক ব্যান্ডের শোভাযাত্রা, পতাকাবাহী অশ্বারোহী বাহিনী এবং আকাশে সামরিক উড়োজাহাজের ফ্লাইওভার- পুরো আয়োজন ছিল বেশ জাঁকজমকপূর্ণ।
