ফটিকছড়িতে পোড়া ধানের গন্ধে বিলীন কৃষকের স্বপ্ন
১৭ নভেম্বর ৮০ শতক কৃষিজমির ফসল কেটে জমিতেই রেখেছিলেন বর্গাচাষী মো. এনাম। পরিকল্পনা ছিল মাড়াইয়ের পর ধীরে ধীরে ধান নেওয়া হবে বাড়িতে। কিন্তু সে স্বপ্ন রয়ে গেল অধরা। রাতের আঁধারে দেওয়া আগুনে জ্বলে ছাঁই হলো সদ্য কাটা ধান। স্থানীয়দের মতে, অন্তত ৩৫ মণ ধান ছিল এই ক্ষেতে। যার প্রায় শতভাগই পুড়েছে দুর্বৃত্তের দেওয়া আগুনে।
