এপস্টাইনের প্রকাশিত ইমেইলে ট্রাম্পের নামও
আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে বড় ব্যাংকগুলোর সম্পর্ক এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বেশ কয়েকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতার সম্ভাব্য যোগসূত্র নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং এফবিআইকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অন্যদের সঙ্গে জেফ্রি এপস্টাইনের সম্পর্ক ও সম্পৃক্ততা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
