স্ত্রী রিয়া মনির হত্যাচেষ্টা মামলায় হিরো আলম গ্রেপ্তার
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ নভেম্বর শনিবার দুপুরে স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১২ নভেম্বর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা অনুসারেই তাকে গ্রেপ্তার করা হয়।
