ব্যবসায়ী আশরাফুল হত্যা; র্যাবের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য
হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় মামলার প্রধান আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৪ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের মূলহোতা জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জরেজুলের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করে (র্যাব-৩)। ১৫ নভেম্বর আসামি শামীমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-৩।
