ইউক্রেনের আরও একটি শহর রাশিয়ার দখলে
বৈরি আবহাওয়ার কারণে হেরে যাওয়ার ব্যাপারটি অনেকটাই স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, বর্তমানে অধিকাংশ মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে পোকরোভস্ক এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে, যেখানে রুশ বাহিনী আক্রমণের সংখ্যা ও পরিসর বাড়াচ্ছে। সেখানে পরিস্থিতি কঠিন, বিশেষ করে এমন আবহাওয়ার কারণে শত্রুরা আক্রমণের সুযোগ পেয়েছে।
