এপস্টেইন নথি কি বের করে আনবে ট্রাম্পের থলের বিড়াল?
যুক্তরাষ্ট্রের অন্যতম সমালোচিত ও ঘৃণ্য ব্যক্তিদের একজন জেফ্রি এপস্টেইন। যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ২০১৯ সালের ১০ আগস্ট কারাবন্দী অবস্থায় যিনি আত্মহত্যা করেছেন। অথচ, এখনো পাপ কাটেনি তার। যা এখন ধ্বংস করছে তার বন্ধু ও সহযোগীদের জীবন। কদিন আগে এই পাপেই শেষ হয়েছে যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর সাজানো বাগান। ছাড়তে হয়েছে রাজ প্রাসাদ ও রাজকীয় উপাধি। আর এবার সেই এপস্টেইন ভূত তাড়া করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই ভূত তিনি তাড়াতে পারবেন, নাকি উল্টো ফেঁসে যাবেন যৌন কেলেঙ্কারিতে?
