দাড়ি রেখে ইতিহাস গড়ার পথে মামদানি
যুক্তরাষ্ট্রে দাড়ি রাখায় কোনো বারণ নেই। কিন্তু আপনি যদি হন বাদামি বর্ণের; তাহলে অনেকেই ভ্রু কুচকাতে পারে। তাকাতে পারে বাঁকা চোখে। আপনি সন্ত্রাসী কিনা; সেই সন্দেহে বজায় রাখতে পারে নিরাপদ দূরত্বও। বাদামি বর্ণের মানুষদের দাড়ি নিয়ে মার্কিনীদের দীর্ঘদিনের এই ভ্রান্ত ধারণাই এবার ভেঙে দিয়েছেন জোহরান মামদানি। আছেন ইতিহাস গড়ার পথেও।
