বিমানবন্দরে নাশকতার আশঙ্কা করছে বেবিচক?
হঠাৎ সংঘটিত জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক পদক্ষেপ নিয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার সব বিমানবন্দরে চিঠি পাঠিয়ে সর্বাধিক নিরাপত্তাকর্মী মোতায়েন, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তল্লাশির পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থার ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে বেবিচক।
