দক্ষিণ আফ্রিকার ওপর অপবাদ চাপিয়ে জি-২০ সম্মেলন বর্জন যুক্তরাষ্ট্রের
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ওপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা চলছে। এসব বন্ধ না হওয়া পর্যন্ত কোনো মার্কিন সরকারি প্রতিনিধি সেখানে যাবে না।
