৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল
সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
