ইলন মাস্ক কি বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হতে যাচ্ছেন?
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের জন্য এক নজিরবিহীন বেতন প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। ৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৭৫ শতাংশেরও বেশি শেয়ারহোল্ডার মাস্কের পক্ষে রায় দেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে মাস্ক ইতিহাসের প্রথম 'ট্রিলিয়নার' বা লাখো কোটি ডলারের মালিক হতে পারেন।
