কবিতা সাকিরাকে কীভাবে বিরক্ত করে?
কবিতা জীবন-মরণের মতো- এমনটি মনে করেন, কবি সাকিরা পারভীন। তার মতে, কবিতার সঙ্গে চলচ্চিত্রের রয়েছে নিবীড় সংযোগ। এক রাতেই একটি কাব্যগ্রন্থের পান্ডুলিপি তৈরির নজীর আছে তার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা এই কবির প্রথম কাব্যগ্রন্থ 'অমিলের স্বপ্নযাত্রা'। এর জন্য সাকিরা পান কাগজ সাহিত্য পুরস্কার। তবে শুধু কবিতা নয়, ইদানিং গান লেখায়ও ডুবে থাকেন তিনি।
