কেন ফের পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশ দিলেন পুতিন?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত মন্তব্যের পর, ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের পুতিন এই বিষয়ে প্রস্তাব তৈরি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। রাশিয়া জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র পরীক্ষা চালায়, তারা সমান প্রতিক্রিয়া জানাবে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এটি নতুন পারমাণবিক প্রতিযোগিতার ঝুঁকি বাড়াতে পারে।
