জাতীয় লজিস্টিক নীতিমালা কেন প্রয়োজন জানালেন প্রেস সচিব
জাতীয় লজিস্টিক নীতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নীতিমালা দেশে বিনিয়োগ আকর্ষনে সহায়ক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৬ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
