গুমের বিচার ও শাস্তি নিয়ে কী বলেছেন প্রেস সচিব?
সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ-২০২৫ এর চুড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ৬ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের তদন্তের অনুমোদন দেয়া হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে বলে জানান তিনি।
