যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে মামদানির বাধা কোথায়?
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির অভূতপূর্ব জয় মার্কিন রাজনীতিতে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে। এ প্রজন্মের কাছে তিনি যেন নতুন ওবামা- তরুণ, আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও পরিবর্তনের প্রতীক। কিন্তু তিনি যত জনপ্রিয়ই হোন, যত সংস্কারই বাস্তবায়ন করুন বা যত ভাইরালই হোন না কেন- একটি বিষয় অপরিবর্তনীয়, আর তা হলো- মামদানী কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণটি রাজনীতি, ধর্ম বা মতাদর্শ নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধান।
