আদানির বিদ্যুৎ সরবরাহ কি বন্ধ হচ্ছে?
বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি বড় সংকটে পড়তে যাচ্ছে? নাকি সময়মতো আদানির বকেয়া পরিশোধ করতে পারবে বিপিডিবি? আর যদি পরিশোধ হয়, তাহলে সেটা কীভাবে? তার চেয়েও বড় প্রশ্ন, আদানি পাওয়ারের দাবির বিপরীতে বিপিডিবির আপত্তির সমাধান মিলবে কোথায়?
