ভোটে জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না: বিজেপির এমপি
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ভোটে জিতলে 'দুই বাংলা এক হয়ে যাবে' বলে মন্তব্য করেন তিনি। গত ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি এ কথা বলেন।
