৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল এনভিডিয়া
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের কেন্দ্রবিন্দুতে থাকা যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া নতুন ইতিহাস গড়েছে। প্রযুক্তি খাতের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছে তারা। গত ২৯ অক্টোবর মঙ্গলবার এই রেকর্ড অর্জন করে এনভিডিয়া, যা মাত্র কয়েক মাস আগে ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল।
